দ্বিতীয় দফা ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নিয়ে যা জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আলোচনার সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি।


 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই দেশের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পরমাণু ইস্যুও রয়েছে। এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে দুই দেশ কিছু অগ্রগতি অর্জন করেছে।


 তবে তেহরানের পরমাণু কর্মসূচিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে। তিনি আরও জানান, দুই সপ্তাহের যুদ্ধবিরতির অর্ধেক সময় পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উল্লেখযোগ্য দূরত্ব এখনো কাটেনি।


 রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ কমাতে সহায়তা করেছে। তার এ সফর যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় আলোচনা শুরু করার পথ সুগম করেছে।