ফরিদপুর-৪ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণসংযোগে এনসিপি নেতা জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
(এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশী জিল্লুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন। শুক্রবার বিকেলে ভাঙ্গায় বাসস্ট্যান্ডে গণসংযোগকালে তিনি তার উন্নয়নভিত্তিক অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন।


"গ্রাম-শহর অলিগলি-এইবার যাবে শাপলা কলি"-এই স্লোগান নিয়ে তিনি বলেন, শিক্ষা-স্বাস্থ্যসেবা উন্নয়ন, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি, তরুণদের কর্মসংস্থান, প্রবাসী সেবা, চাঁদাবাজি দমন ও সড়ক-নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। জিল্লুর রহমান আরোও বলেন, "সময় এখন পরিবর্তনের। ফরিদপুর-৪-এ উন্নয়ন, শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকতে চাই।" স্থানীয় সমর্থকরা তার পরিকল্পনাকে ইতিবাচক পরিবর্তনের আশা হিসেবে দেখছেন।