দেশে বাজারে আবারও কমলো সোনা দাম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই দাম নির্ধারণ করেছে, যা কার্যকর হয়েছে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেদিন সকাল ১০টা থেকে তা কার্যকর হয়। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, যা আগের দামের তুলনায় ৪ হাজার ৪৩২ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত ৮ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও তুলনামূলক বেশি ছিল। সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।
অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৩ বার, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমানো হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর ভিত্তি করেই দেশের সোনা ও রুপার দামে এ ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

মন্তব্য করুন