/ শিক্ষা
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ
:
20 ফেব্রুয়ারি02 2026, 08:28 রাত
মেঘমল্লার বসু
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন।
গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করেছেন।
বর্তমানে তাকে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন মেঘমল্লার বসু এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন