যাহের আলভী ও তিথির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা যাহের আলভী-এর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে যাহের আলভী ও তার কথিত প্রেমিকা এবং সহ-অভিনেত্রী তিথি।


মামলাটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় রুজু করা হয়।পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক ও দীর্ঘদিনের মানসিক নির্যাতন মামলার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আনা হচ্ছে ঘটনা মামলার পরিণতি অনুযায়ী, যদি আত্মহত্যার প্ররোচনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আসামিদের সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, মামলায় শুধু আলভী ও তিথি নন, বরং তার পরিবারের আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।


এর মধ্যে অভিনেতার মাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ বছরের দাম্পত্য জীবনের মর্মান্তিক পরিণতি এবং এরপর মামলা দায়েরের খবরের ফলে বিনোদন অঙ্গনসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আসামিদের আইনি কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া চালাচ্ছে।