ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


পূর্বপ্রস্তুতিতে জোর সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ভূমিকম্পের মতো বড় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্দেশ দেন— শহরের সব খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত চিহ্নিত করতে, যাতে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। সম্ভাব্য উদ্ধার তৎপরতার জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রাখতে। ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে।


উচ্চপর্যায়ের বৈঠক ১১ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি খসড়া কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রণয়ন করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হতে পারে।


 সরকারি সূত্র বলছে, রাজধানী ঢাকাকে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।