এইচএসসি ফরম পূরণের সময়সীমা বাড়াল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পুনরায় ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। একই সঙ্গে ‘সোনালী সেবা’-এর মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


 যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেনি, তাদের জন্য এটি শেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।