আইইএলটিএস ছাড়াই ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা ৮০০ ইউরো পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ইউরোপে উচ্চশিক্ষা অর্জন বহু শিক্ষার্থীর স্বপ্ন হলেও ভাষাগত বাধা ও উচ্চ ব্যয়ের কারণে অনেকেই সে স্বপ্ন পূরণ করতে পারেন না। এবার সেই বাধা ভেঙে দিয়েছে ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো (University of Camerino)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি আবেদন গ্রহণ শুরু করেছে প্রতিষ্ঠানটি।


 একই সঙ্গে মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত ভাতা ও একাধিক আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয় পরিচিতি ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো একটি স্বীকৃত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি এবং স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। 


 স্কলারশিপের ধরন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে— ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (রাষ্ট্রীয় অর্থায়নে) ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ (বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য) ইরাসমাস প্রোগ্রাম (ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়) মার্কে রিজিওনাল স্কলারশিপ (স্থানীয় পর্যায়ের সহায়তা) স্কলারশিপের সুবিধা এই স্কলারশিপগুলোর আওতায় শিক্ষার্থীরা পাবেন— সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড ভর্তুকিযুক্ত বা সাশ্রয়ী আবাসন সুবিধা হেলথ ইনস্যুরেন্স সুবিধা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সুযোগ আবেদনযোগ্যতা ও শর্ত বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। 


 স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে, তবে ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে (ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্যান্য স্বীকৃত সার্টিফিকেট) ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে আবেদন প্রক্রিয়া ও সময়সীমা আগ্রহী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব ক্যামেরিনোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 


 আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬। আইইএলটিএস ছাড়াই ইউরোপে উচ্চশিক্ষা এবং স্কলারশিপে পড়ার এই সুযোগ বিশেষ করে তাদের জন্য, যারা সময় ও খরচ বাঁচিয়ে বিদেশে পড়াশোনা করতে চান। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে।