/ শিক্ষা
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ
:
24 আগস্ট08 2026, 07:36 বিকাল
ছবি:সংগৃহীত
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) এ সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মন্তব্য করুন