ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের প্রতিরোধে কুপিয়ে আহত ১

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

 বোরহানউদ্দিন প্রতিনিধি-ভোলা:ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয়রা। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত এ ঘটনায় ডাকাতদের হামলায় বিল্লাল নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন সশস্ত্র ডাকাত দেউলা ইউনিয়নের একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী দ্রুত জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।


আহত বিল্লালকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।


ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে রাতের বেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।