নেত্রকোনার মদনে ১৭০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নজরুল গ্রেফতার
নেত্রকোনা -প্রতিনিধি :নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১৯.৫০ ঘটিকার সময় উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া (নাগবাড়ী) এলাকায় আসামীর নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সাল ও তাঁর সঙ্গীয় ফোর্স চানগাঁও চকপাড়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী নজরুলের বসতঘর তল্লাশি করে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী: মোঃ নজরুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নজরুল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে। **অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই ফয়সাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা আসামীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে। দ্রুত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন