নেত্রকোনা হাওরে পানির অভাবে চরম বিপাকে কৃষকেরা

জেলা প্রতিনিধি : বাগেরহাট
প্রকাশ :
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার - নেত্রকোনা প্রতিনিধি : নদী মানেই জীবনের স্পন্দন। নদীর জলেই জেগে ওঠে ফসলের মাঠ, সবুজে ভরে ওঠে গ্রামবাংলার প্রান্তর। কিন্তু যখন সেই নদীর পানি শুকিয়ে যায়, তখন শুধু নদীই নয়—শুকিয়ে যায় কৃষকের স্বপ্নও।


 বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলা কৃষি খাতের মধ্যে অন্যতম। তবে এবছর নদীর পানি শুকিয়ে যাওয়াতে, কৃষক রা পড়েছে খুব বিপাকে। নদীর বুকে জেগে ওঠে চর, সেচের নালাগুলোতে আর পানি পৌঁছায় না। কৃষকরা অসহায়ের মতো তাকিয়ে থাকেন আকাশের দিকে—কবে নামবে বৃষ্টি, কবে ফিরবে নদীর প্রাণ। কৃষি আমাদের দেশের অর্থনীতির মূলভিত্তি। অথচ নদীর পানি না থাকায় জমিতে সঠিক সময়ে সেচ দেওয়া যায় না। 


ধান, গম, ভুট্টা কিংবা সবজি—সব ফসলই পানির অভাবে নষ্ট হতে বসে। ফলস্বরূপ কৃষকদের আর্থিক ক্ষতি হয়, ঋণের বোঝা বাড়ে, পরিবারে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। যাদের ঘাম ঝরিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা, তারাই আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটান। নদীর পানি শুকিয়ে যাওয়ার পেছনে রয়েছে নানা কারণ—অতিরিক্ত পানি প্রত্যাহার, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তন ও কম বৃষ্টিপাত। 


এসব কারণে প্রাকৃতিক পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি, আর কৃষক হারাচ্ছে তার ফসলের আশা। এই সংকট মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। নদী রক্ষা, খাল-বিল পুনঃখনন, সঠিক পানি ব্যবস্থাপনা এবং টেকসই সেচব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা দরকার।


 নদী বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই নদীর প্রাণ ফিরিয়ে আনাই হোক আমাদের অঙ্গীকার—যাতে কৃষকের মুখে আবার ফুটে ওঠে আশার হাসি, আর সবুজে ভরে ওঠে আমাদের প্রিয়