দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

মো. সালাউদ্দিন খান, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 গত ৮ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. জাকির হোসেন। এর আগে তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও। তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।


 সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিজ্ঞাপন থেকে বঞ্চিত সাংবাদিকরা বিজ্ঞাপনপ্রাপ্তির বিষয়ে ইউএনওর সহযোগিতা কামনা করেন। জবাবে ইউএনও মো. জাকির হোসেন তাঁর সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এদিকে, ‘দ্য মেসেজ টুডে’ পত্রিকার পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ সালাউদ্দিন খান।