/ সারাদেশ
চট্টগ্রামের হালিশহর বস্তিতে আগুন
জেলা প্রতিনিধি :
প্রকাশ
:
02 জুন06 2026, 11:45 দুপুর
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহর আই ব্লক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকালে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন