জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় নয় ডা : শফিকুর রহমান
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর স্কুলের সামনে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘জুলাইয়ের চেতনা সংসদে বাস্তবায়ন করতে হবে’
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”
তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাই আন্দোলনের অর্জনকে অবমূল্যায়ন করা হয়েছে। সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার
কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের ‘আবর্জনা’ দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। প্রতিদিন ফজরের নামাজের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।
মিরপুর ও কাফরুল এলাকাকে ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন জামায়াত আমির। এ কাজে সরকারের সহায়তা ও যথাযথ ফান্ডিং প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকায় অবস্থান করলে প্রতিদিন নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলে সেখানেও একই উদ্যোগ চালিয়ে যাবেন।
রাজনৈতিক অঙ্গনে তার এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন