গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি ১১ দলীয় ঐক্যের
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এর আগে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ, জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি এবং জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ (বৃহস্পতিবার) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন শীর্ষ নেতারা।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
একই সঙ্গে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন