এত পরিমাণ তেল মহান সংসদে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। তিনি বলেছেন, সংসদের ভেতরে তেলের আলোচনা হলেও বাস্তবে বাইরে তেল পাওয়া যাচ্ছে না।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কামাল হোসেন বলেন, “এত পরিমাণ তেল মহান সংসদে, কিন্তু বাইরে অলরেডি তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।” তার এ বক্তব্যে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পায়। এ সময় তিনি রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলি এলাকার পরিবেশ দূষণ, অব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিয়েও কথা বলেন।
পাশাপাশি সায়েদাবাদ এলাকায় দীর্ঘস্থায়ী যানজট নিরসনে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
গণভোট প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৯৭৮ সালে বিএনপি গণভোট শুরু করেছিল, আর ২০২৬ সালে এসে তারাই গণভোট অস্বীকার করছে।”
তার এই বক্তব্য সংসদে বিভিন্ন ইস্যুতে চলমান আলোচনা ও সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন