এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের ধর্মভীরু মানুষ জামায়াতকে পছন্দ করে না। রোববার (৩১ মে) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 


 রিজভী বলেন, জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে এবং তাদের দলে ‘গুপ্ত চাঁদাবাজ’ও রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, “এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না।

 পৃথিবীর ভালো সংস্কৃতি ও দর্শন গ্রহণ করা গেলেও দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন কোনো মতাদর্শের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।