স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের নতুন হাইকমিশনারের প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারতের নতুন হাইকমিশনার প্রণব কুমার ভার্মা সঙ্গে বৈঠকে বসেছেন।


 মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকটি আজ সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়ে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।বৈঠকের বিষয়বস্তু দুই দেশের সীমান্ত নিরাপত্তা ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশকে ভিসা প্রদানের প্রক্রিয়া ইন্ডিয়ান আইটি সিস্টেম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোকপাত করা হয়েছে।

 

গুরুত্বপূর্ণ সংযোগ এটি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক ভারতীয় হাইকমিশনারের সঙ্গে। দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত ও ভিসা বিষয়ক আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে।