নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী আমির খসরু
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।মন্ত্রণালয়ের বক্তব্য অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, “মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে নির্দিষ্টভাবে কী কারণে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না।”রাজনৈতিক প্রেক্ষাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার ঘনিষ্ঠরা।

মন্তব্য করুন