মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
মধ্যপ্রাচ্যসহ ইরানে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন Shafiqur Rahman। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া ও আহ্বান জানান।
স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল যেন মহান আল্লাহ তাঁর অসীম মেহেরবানিতে নিভিয়ে দেন। সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও প্রার্থনা করেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন যেন সুরক্ষিত থাকে, আহতরা দ্রুত আরোগ্য লাভ করে এবং বাস্তুচ্যুত মানুষ নিরাপদ আশ্রয় পায়। পাশাপাশি বিশ্ববাসীর হৃদয়ে রহমত নাজিল ও ঘৃণা-প্রতিহিংসা দূর করার আহ্বানও জানান। সবশেষে তিনি লেখেন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
স্ট্যাটাসের শেষে তিনি “আমিন” লিখে দোয়া সমাপ্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতা শান্তির পক্ষে অবস্থান তুলে ধরছেন।

মন্তব্য করুন