আজ থেকেই শুরু হজ ফ্লাইট ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।


ফ্লাইটটি ছাড়বে ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ৬টি ফ্লাইট, সৌদি আরবের সাউদিয়া পরিচালনা করবে ৪টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে আরও ৪টি ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। 


এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস বহন করবে ১৫ শতাংশ যাত্রী। 


 আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।