আগস্টে শ্রেষ্ঠ সার্কেল দাউদকান্দি, শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
মোহাম্মদ সালাউদ্দিন খান, জেলা প্রতিনিধি: কুমিল্লা কুমিল্লা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দাউদকান্দি সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার পুলিশ সুপার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। সভায় কুমিল্লা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের নিয়মিত কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে দাউদকান্দি সার্কেল ও ওসির এই অর্জন বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য করুন