সালমান শাহ হত্যা মামলা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদনের দিন ধার্য

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ’র


চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ’র হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।


 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ১৪ মে প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে কোন প্রতিবেদন দাখিল করতে পারেননি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। তার বাবা প্রয়াত কমরউদ্দীন আহমদ চৌধুরী শুরুতে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি মামলা হত্যার অভিযোগে রূপান্তর করার আবেদন জানান।


 আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিলে সিআইডি ওই বছরের ৩ নভেম্বর প্রতিবেদন দেয় এবং সালমান শাহ’র মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। প্রয়াত কমরউদ্দীন আহম্মদ চৌধুরী সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা দায়ের করেন। ২০২৩ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।


 এরপর ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ শয়নকক্ষে নিথর অবস্থায় পাওয়া গেলে তার গলায় দড়ির দাগ এবং শরীরে নীলচে দাগ দেখা যায়। 


পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি অনেক আগেই মারা গেছেনমোহাম্মদ আলমগীর অভিযোগ করেছেন, সালমান শাহ’র বাবা মৃত্যুর আগে ছেলে হত্যা হয়েছে বলে সন্দেহ করেছিলেন। মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে প্রমাণ সাপেক্ষে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়া হবে।।