টানা সমন্বয়, আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা, যা আজ রোববার থেকে কার্যকর হয়েছে।


 শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দামে স্বর্ণের ভরি কত? নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী— ২২ ক্যারেট: ২,৬৮,৬৮০ টাকা ২১ ক্যারেট: ২,৫৬,৪৩৩ টাকা ১৮ ক্যারেট: ২,১৯,৮০৮ টাকা সনাতন পদ্ধতি: ১,৭৯,৮৫৯ টাকা (প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম)


 ভ্যাট ও মজুরি যোগ হবে আলাদা বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।


 আগের দামের তুলনায় কত বেড়েছে? এর আগে, ২৮ ফেব্রুয়ারি সকালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। নতুন সমন্বয়ে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। সেদিন কার্যকর হওয়া দামে— ২১ ক্যারেট: ২,৫৩,৩৪২ টাকা ১৮ ক্যারেট: ২,১৭,১২৫ টাকা সনাতন পদ্ধতি: ১,৭৭,৭০১ টাকা 


 চলতি বছরে কতবার সমন্বয়? চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৪ বার সমন্বয় করা হয়েছে। দাম বেড়েছে: ২২ বার কমেছে: ১২ বার অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।


 বেড়েছিল: ৬৪ বার কমেছিল: ২৯ বার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে ঘনঘন এই সমন্বয় হচ্ছে।