সোনার দামে চমক, আজ ভরির মূল্য কত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।


 সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে সোনা বিক্রি হচ্ছে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)–এর দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।


 স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা ১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। 


তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। রুপার দাম অপরিবর্তিত এদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমান দাম অনুযায়ী— ২২ ক্যারেট রুপা: ৬,৭০৭ টাকা ২১ ক্যারেট রুপা: ৬,৪১৫ টাকা ১৮ ক্যারেট রুপা: ৫,৪৮২ টাকা সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের ওঠানামার প্রভাবেই এ ধরনের সমন্বয় হয়ে থাকে।