দেশে আজ সোনার ভরি কত? জেনে নিন সর্বশেষ দর

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

দেশের বাজারে সোনার দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হবে বলে জানিয়েছে সংগঠনটি।


 সবশেষ গত সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।


 নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনা ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা বাজুস আরও জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।


 আগের দাম এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হয়।


 বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতি বিবেচনায় রেখে দাম সমন্বয় করে থাকে বাজুস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বর্তমান দরেই সোনা ক্রয়-বিক্রয় চলবে।