দেশে আবার সোনার দাম সমন্বয়, কোটি টাকা লেনদেনে প্রভাব
দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এর আগে ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
নতুন দরে সোনার দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা ১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
বছরে বহুবার সমন্বয় চলতি বছরে দেশে এখন পর্যন্ত ৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল—৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়। রুপার দাম অপরিবর্তিত অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে প্রতি ভরি রুপার দাম— ২২ ক্যারেট: ৬,৭০৭ টাকা ২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা ১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা চলতি বছরে রুপার দাম ১৮ দফা সমন্বয় হয়েছে—এর মধ্যে ১১ বার বেড়েছে ও ৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। সার্বিকভাবে, ঘন ঘন মূল্য সমন্বয়ের কারণে সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন