কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৪ বাংলাদেশি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি নাগরিকের নাম-পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে একজন হাঁটুতে আঘাত পেয়েছেন এবং অন্য তিনজন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আহতদের পরিচয় আমিনুল ইসলাম — ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা (হাঁটুতে আঘাতপ্রাপ্ত) রাকিবুল ইসলাম — পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা (কাচের টুকরোয় আহত) মাসুদুর রহমান — নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা (কাচের টুকরোয় আহত) দুলাল মিয়া — কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা (কাচের টুকরোয় আহত)
সরকারি তৎপরতা জানা গেছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য করুন