যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার (১৪ জুন)সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে।
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানটি আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১২ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ঘটনাটিকে গণহতাহতের (ম্যাস ক্যাজুয়ালটি) ঘটনা হিসেবে বিবেচনা করছি।’তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল একটি প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর ত্যাগ করার সময়ই এটি দুর্ঘটনার শিকার হয়।
এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না। কারণ যে আকাশসীমায় বিমানটি উড়ছিল, সেখানে এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখেছেন, কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না। শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল একটি প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর ত্যাগ করার সময়ই এটি দুর্ঘটনার শিকার হয়।
এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না। কারণ যে আকাশসীমায় বিমানটি উড়ছিল, সেখানে এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখেছেন, কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

মন্তব্য করুন