পিস্তল নিয়ে খেলছিল সন্তান, হঠাৎ গুলি লেগে পায়ে জখম এসআই

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত

নাটোরের বড়হরিশপুর এলাকাতে পিস্তল নিয়ে খেলার সময় হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ হয়েছেন একজন পুলিশ উপপরিদর্শক (এসআই)। আহত এসআই হলেন দেওয়ান মামুন হোসেন (৩২)।


ঘটনা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নাটোর পুলিশ লাইনসে ঘটেছে। আহতকে দ্রুত প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এসআই দেওয়ান মামুন হোসেন দায়িত্ব পালনের পর রাত ৯টার দিকে পুলিশ লাইনসের বাসায় ফেরেন। তিনি নিজের পিস্তলটি বিছানায় রেখে শৌচাগারে যান। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল। শৌচাগার থেকে বের হয়ে পিস্তলটি নেওয়ার সময় হঠাৎ ট্রিগারে চাপ পড়লে গুলি তার পায়ে লাগে।


পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশের বরাতে জানা গেছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় আছেন।


পুলিশ সুপার জানান, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সকল পুলিশ কর্মকর্তাদের অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।