যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে বিশ্বকাপে
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে মাঠের বাইরের বিতর্ক আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল ইরান।
তবে সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ জানায়। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ফিফা এই অনুরোধ গ্রহণ করেনি।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, লজিস্টিক ও কৌশলগত কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির পর দুই দেশের

মন্তব্য করুন