নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। পাকিস্তান সিরিজে থাকা সব ক্রিকেটারই দলে জায়গা ধরে রেখেছেন।
ফলে নতুন কোনো মুখ যুক্ত হয়নি, আবার কাউকে বাদও দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও আফিফ হোসেন ও সাইফ হাসানের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। নিয়মিত সদস্যদের মধ্যে দলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। আসন্ন সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টা থেকে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

মন্তব্য করুন