ইরানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত, ফিফার সিদ্ধান্তের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি যুক্তরাষ্ট্র থেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ফিফার কাছে ম্যাচের স্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।


 দোনিয়ামালি বলেন, “আমাদের অনুরোধ গ্রহণ করা হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।” তিনি আরও জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে খেলা হওয়া খুবই সীমিত সম্ভাবনার মধ্যে রয়েছে। নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ।


 সূচি অনুযায়ী, ইরান প্রথম ম্যাচে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।


 ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) চাইছে, এই ম্যাচগুলো মেক্সিকোতে সরানো হোক। তবে ফিফা যদি অনুরোধ প্রত্যাখ্যান করে, তাহলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।