নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে সচেতনতামূলক র‍্যালি

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,


 মো.হারুন অর রশীদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


 ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে নওগাঁর জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


 র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।