তিন দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিন দিনের সরকারি সফরে ভোলায় যাচ্ছেন। স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তার নিজ নির্বাচনি এলাকা ভোলায় প্রথম সফর, যা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় পৌঁছানোর কথা রয়েছে তার। বিকেল ৩টার দিকে ভোলা সার্কিট হাউজে পৌঁছাবেন তিনি। একই দিন বিকেল ৫টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। 


দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা করার কথা রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। 


এরপর বেলা ১১টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। স্পিকারের এই সফর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।