সোনার দামে নতুন চমক, কমলো দাম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের বাজারে সোনার দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত সেই কম দামে সোনা বিক্রি হচ্ছে।


 বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা।


 আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম এক ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য হ্রাস হিসেবে বিবেচিত হচ্ছে।


 বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় হয়েছে।