কালীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
মোঃ শাহনেওয়াজ, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আঠারো বছর আগে কালীগঞ্জের নাগরীর মাল্লা গ্রামের মোহাম্মদ আলীর কন্যা সুমি বেগমের সাথে পাশের হাটখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র মোশারফ মিয়ার বিয়ে হয়।
তাদের দুইটি সন্তান রয়েছে। মোশারফ মিয়া নেশাগ্রস্থ অবস্থায় প্রায় সময়ই তার স্ত্রীকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। পারিবারিক কলহের জেরে সুমি (৩৮) গত মঙ্গলবার রাতের যেকোন সময় বিষপান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বুধবার সকালে তার আত্মীয়স্বজন মৃত্যুর খবর পেয়ে কালীগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর মোশারফ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মামলা দায়েরে প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন