সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


 বাজুস জানায়, নতুন নির্ধারিত দামে শুক্রবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে সোনা বিক্রি হবে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।


 শুধু সোনা নয়, একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।


 বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।