/ বাণিজ্য
প্রবাসী আয়ে নতুন রেকর্ডের পথে দেশ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ
:
15 এপ্রিল04 2026, 06:25 বিকাল
ছবি:সংগৃহিত
চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৮ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৭৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে।

মন্তব্য করুন