এক লাফে কমলো দাম, স্বর্ণবাজারে চমক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দামে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত বুধবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।


 শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে এ দামেই সোনা বিক্রি হবে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম হলো— ২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা ২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা ১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে।


 ভ্যাট ও মজুরি যুক্ত হবে বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। রুপার দাম অপরিবর্তিত এদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। 


বর্তমানে প্রতি ভরি রুপার দাম— ২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা ১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে সামনে আবারও দামে পরিবর্তন আসতে পারে।