চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারীতে তথ্য সংগ্রহকারী নির্বাচনে আবেদনের সময় বাড়লো
চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারী উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড শুমারীতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নির্বাচন আবেদনের সময় গতকাল রবিবার উপজেলা কমিটি কর্তৃক বাড়ানো হয়েছে । গত ২৪/০৭/২০২৬ ইং তারিখ, শুক্রবার তাড়াহুড়ো করে মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়। প্রশাসনের উদ্দেশ্যমুলক তাড়াহুড়োর কারনে খবরটি অনেক আগ্রহী প্রর্থীদের কানে পৌছেনি। ফলে বাদপড়া আবেদনকারীদেরকে শুক্রবার অফিসের আশপাশে আবেদন হাতে নিয়ে কাকুতি মিনতি করতে দেখা যায়।
গত ২৬/০৭/২৬ ইং, রবিবার ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সদস্য-সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) নাজমুল হকের সাথে দেখা করে পরীক্ষার ফলাফল ও মোট অংশগ্রহনকারীদের তথ্য জানতে চাইলে তিনি বলেন, ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পরীক্ষায় অংশগ্রহনকারী ও মোট আবেদনের কপি পরীক্ষা শেষে সাথে নিয়ে গেছেন। তাই কতজন প্রার্থী অংশগ্রহন করেছেন সে সংখ্যাটি তিনি জানেন না। তবে আবেদন কারীদের মধ্যে তথ্য সংগ্রহকারী ৭৩৭ জন ও সুপার ভাইজার পদে ৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে জানাগেছে।
এর মধ্যে ৬ ইউনিয়নের জন্য সুপার ভাইজার ৫ জন ও তথ্য সংগ্রহকারী ৫৪ জন নির্বাচন করা হবে বলে অফিস সূত্রে জানা গেছে। এ ব্যাপারে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সাথে দুপুরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারীদের আবেদনের সময় ২৮/০৭/২০২৬ইং পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি স্যোসাল মিডিয়ার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। তথ্য সংগ্রহকারী নির্বাচনে সঠিক পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী|

মন্তব্য করুন