সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী বাপ্পি গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তাকে মতিঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে সুব্রত বাইনের অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও পরিচিত বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মতিঝিল থানা-পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন